আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে চলনবিল হবে কৃষির রাজধানী। কৃষকরা বহুমাত্রিক ফসল উৎপাদনে বলিষ্ঠ ভূমিকা রাখবে। অবহেলিত চলনবিল দেশের মধ্যে মডেল হবে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগ ও অর্থায়নে চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার আদর্শ কৃষকদের মাঝে ‘অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন, গবেষণা ও আধুনিকায়ন’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুরা, ফরিদপুর) আসনের বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন উপরোক্ত কথাগুলো বলেন।
চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে কৃষি বিভাগের উচ্চপর্যায়ের বিজ্ঞানীরা ছাড়াও কৃষকদলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক সামছুর রহমান শামস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আরিফা সুলতানা রুমা, চাটমোহর পৌর বিএনপি’র সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপি’র নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু, অধ্যক্ষ মাহমুদুল আলম, আরোজ খান,এ, এম জাকারিয়া, রবিউল করিম তারেকসহ উপজেলা বিএনপি ওই রঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক এবং প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
পরে ২৩০ জন কৃষকদের মাঝে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

বিশেষ প্রতিবেদক 