প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ঘাটাইলে ইসলামি ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোহাম্মদ সোহেল (বিশেষ প্রতিনিধি)

টাঙ্গাইলের ঘাটাইলে ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ইসলামি ফাউন্ডেশন ঘাটাইল শাখার আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার (উপজেলা পর্যায়) পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব

করেন ইসলামিক ফাউন্ডেশন, ঘাটাইলের ফিল্ড সুপারভাইজার এস.এম. আনিছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। জানা যায়, এই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে উত্তীর্ণ কমলমতি শিশু-কিশোররা পরবর্তীতে জেলা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এ আয়োজনের মধ্য দিয়ে এলাকার তরুণ প্রজন্মের মাঝে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধ চর্চার প্রেরণা সৃষ্টি হয়েছে বলে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে অভিমত ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন