টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা আঞ্চলিক প্রেস ক্লাবের ৩১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ঢাকা বিভাগীয় প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান মিলনকে সভাপতি ও দৈনিক সময়ের কাগজের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেলকে সাধারণ সম্পাদক করে কমিটিটি ঘোষণা করা হয়। কমিটি গঠন উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) সকালে ভুঞাপুর পৌর শহরের মাইক্রোবাস ট্যান্ড সংলগ্ন একটি তিনতলা ভবনে ক্লাবের শাখা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাহিত্যিক, কলামিস্ট ও কবি আর. ইউ. হায়দার খালিদ রাজুর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনতিজার পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সহ-সম্পাদক, টাঙ্গাইল জেলা জজ কোর্টের আইনজীবী ও এলেঙ্গা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রমজান আলী। সভায় নবগঠিত কমিটির সদস্যদের সংবর্ধনা জানিয়ে কেক কাটা হয় এবং সংগঠনের বিভিন্ন দিক নিয়ে সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও, যমুনা বাজারে সংগঠনের নতুন অফিস উদ্বোধন করার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
কমিটির অন্যতম সদস্যদের মধ্যে রয়েছেন: সিনিয়র সহ-সভাপতি: সাহিত্যিক, কলামিস্ট ও কবি আর. ইউ. হায়দার খালিদ রাজু, সহ-সভাপতি: কবি ও কলামিস্ট মোঃ লোকমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক: বিডি নিউজ ট্রিপল নাইন-এর বিভাগীয় প্রতিনিধি মোঃ শামীম হোসাইন, সহ-সাধারণ সম্পাদক: দৈনিক তিতিয় মাত্রার ঘাটাইল প্রতিনিধি এ. সালাম চান তরফদার, সাংগঠনিক সম্পাদক: দৈনিক বাংলাদেশ সমাচারের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোঃ আউয়াল হোসেন ভাষানী। উক্ত সভায় সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে আরও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্কতা ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

মোঃ মিজানুর সরকার (বিশেষ প্রতিনিধি) 