ভালো লাগা আর ভালোবাসা
কাকে বলে তুমি কি জানো
ভালো লাগা আর ভালোবাসার পার্থক্য জানো কোথায়?
ভালো লাগা শুধু চোখের দেখায় একজনকে ভালো লাগে
তার চেয়ে সুন্দর কেউ এলে,
মন ভেসে যায় নতুন আলোয়, পুরনো মুখটা মুছে ফেলে ক্ষণিকের মধ্যে,
কিন্তু ভালোবাসা ,
হৃদয়ের গভীরে পৌঁছে যায়
কাউকে ভালোবাসলে
হাজার মুখের মাঝে খুঁজবে তুমি তারই ছায়া,
অচেনা জনের হাসিতেও দেখবে প্রিয় মুখের মায়া।
ভালো লাগা আসে ঋতুর মতো, যায়ও তেমনি হঠাৎ করে, আর
ভালোবাসা নদীর মতো একবার বইলে থামে না, ঘুরে ঘুরে ফিরে আসে মায়ায় জড়িয়ে পড়ে ।
ভালো লাগা হয় রঙে ভরা কোনো বসন্ত দিনে,
ভালোবাসা হয় নিরব কান্না ঝরানো বর্ষার বৃষ্টিবিন্দুতে।
ভালো লাগা বলে তুমি সুন্দর
ভালোবাসা বলে তুমি থাকলেই পৃথিবীটা পূর্ণ।

সম্পাদকঃ রুবিনা শেখ