বগুড়া শহরের ১৫ নং ওয়ার্ডের বিদ্যুৎ নগর এলাকায় বিদ্যুৎ নগর যুব সংঘের সভাপতির নিকট ফুটবল বিতরণ করেছেন বগুড়া শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, ছয়পুকুরিয়া বালিকা বিদ্যালয় ও কলেজের সভাপতি, বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্র সংসদের সাবেক সাহিত্য ও বিতর্ক সম্পাদক, পশ্চিম বগুড়া সিএনজি অটো টেম্পু মালিক সমিতির সভাপতি বিএনপি নেতা মোঃ এমদাদুল হক মিলন।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, বগুড়া জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক ও ১৫নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট সোহেলী মাহমুদ, সাধারণ সম্পাদক আলেয়া খাতুনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর পথে এগিয়ে নিতে বিএনপি নেতা এমদাদুল হক মিলন সবসময় কাজ করে যাচ্ছেন। তিনি শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সমাজের উন্নয়নমূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা পালন করছেন।
বক্তারা আরও বলেন, একটি সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। যুব সমাজ যদি খেলাধুলায় সম্পৃক্ত হয়, তাহলে সমাজে অপরাধপ্রবণতা অনেকটাই হ্রাস পাবে। তাই এমদাদুল হক মিলনের মতো তরুণ সমাজসেবক ও সংগঠকরা নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করলে সমাজ আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত নেতৃবৃন্দ তরুণদের মাঝে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে একে অপরের প্রতি সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

এস এম সালমান হৃদয়, বগুড়া 