প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ময়মনসিংহে মুক্তি ও বিজয় দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ

আসন্ন ময়মনসিংহ মুক্তি দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় জানানো হয়, আগামী ১০ ডিসেম্বর মুক্তি দিবস উপলক্ষে ছোট বাজার থেকে একটি র‌্যালি বের করা হবে এবং টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে থানাঘাট বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ এবং স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হবে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হবে।

দিবসটি উপলক্ষে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, মুক্তিযুদ্ধভিত্তিক শিশু প্রতিযোগিতা, প্রীতি ফুটবল খেলা, হাসপাতাল ও জেলখানায় বিশেষ খাবারের আয়োজন এবং শহরের বিভিন্ন মোড়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হবে।

সভায় জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “মুক্তি দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস আমাদের গৌরবময় ইতিহাসের প্রতিচ্ছবি। এই দিবসগুলো যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে উদযাপন করতে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।”

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন