প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

ভূঞাপুর পৌর শাখা যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত 

মোহাম্মদ সোহেল (বিশেষ প্রতিনিধি)

টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা শাখা যুবদলের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজের হল রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভূঞাপুর পৌর শাখা যুবদলের সভাপতি মোঃ তারিকুল ইসলাম বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস-চেয়ারম্যান, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক শিক্ষা উপমন্ত্রী, অ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ সেলিমুজ্জামান সেলু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, ভূঞাপুর পৌর যুবদলের সভাপতি মোঃ লুৎফর রহমান গিয়াস এবং সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।

এ সময় সঞ্চালনার দায়িত্ব পালন করেন পৌর যুবদলের নেতা মোঃ আনোয়ার হোসেন। সভায় দলীয় বিভিন্ন বিষয়সহ সংগঠনকে শক্তিশালী করার উপরে আলোচনা করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন