প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

ভূঞাপুর সিটিহার্ট হাসপাতালে ভূল চিকিৎসার অভিযোগ — গর্ভবতী মায়ের মৃ’ত্যু নিয়ে বিভ্রান্তি

খঃ আউয়াল হোসেন টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুর সিটিহার্ট হাসপাতালে এক গর্ভবতী মায়ের ভূল চিকিৎসায় মৃ’ত্যুর অভিযোগ উঠেছে। তবে ঘটনার বিষয়ে এলাকায় বিভ্রান্তি ও নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় ওই গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠলেও, কেউ কেউ দাবি করছেন রোগী এখনও জীবিত আছেন এবং তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।অন্যদিকে, নবজাতক শিশুটিকে ভূঞাপুর উপজেলা হাসপাতালে রাখা হয়েছে পর্যবেক্ষণে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছেন।

ঘটনার সত্যতা জানতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে বস্তুনিষ্ঠ তদন্তের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন