নদীর বাতাসে ভেসে আসে শৈশবের স্মৃতি,
তাল গাছ দোলে মনে জাগে অজস্র অনুভূতি।
মাটির ঘ্রাণে ভরা সেই আপন আঙিনা,
মায়ের মুখে ভাতের গন্ধ কত যে সোনালি দিন ,
শহরের ভিড়ে মুখগুলো অপরিচিত,
তবু বুকে রাখি গ্রামের মাটি হৃদয়ের অমিত।
চলে যাচ্ছি দূরে, তবু মনটা রয়ে যায় ওখানে,
পুকুর ঘাট, খেলার মাঠ, সাথীদের টানে।
বিদায় নয়, প্রতিশ্রুতি একদিন ফিরে যাবো,
আমার পিরোজপুর, তোমায় হৃদয়ে রাখবো।

রুবিনা শেখ