প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

কথার আঘাত

রুবিনা শেখ

পৃথিবীতে যা কিছু পাওয়া যায় না,
তাদের ভিড়ে তুমি এক অনন্য নাম।
মানুষের মনের মতো হওয়া বড় কঠিন,
হাজার মুখে হাজার স্বপ্নের দাম।
সুন্দর-অসুন্দরের মাঝখানে আমি,
একটা অসহায় নিঃশ্বাসের গল্প।
বুকের গভীরে ব্যথার ঢেউ ওঠে,
তবুও হাসি লুকিয়ে রাখি চুপচাপ শব্দ।
মানুষের শরীরের ব্যথা বোঝা যায়,
ডাক্তার মাপে, ওষুধে থামে তাতে।
কিন্তু কথার আঘাত— তীক্ষ্ণ ধারালো ছুরি,
যা কাটে হৃদয়, রেখে যায় ঘা রাতে।
কেউ বলে ভালোবাসা নরম আলোর মতো,
আমি দেখি— তার ভেতর আগুন জ্বলে।
তবু মানুষ বাঁচে, আবারও ভালোবাসে,
ভুলে যায় কষ্ট, অশ্রু, সব ব্যথা চলে।
এই তো জীবন যত ভাঙে তত গড়ে,
আঘাত পেয়েও বুক খুলে দেয় মন।
হয়তো এটাই মানুষের আসল রূপ
ভালোবাসায় ভরা, তবু অভিমান গোপন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন