দক্ষিণাঞ্চলের গ্রামীণ অঞ্চলের মানুষদের একমাত্র উপার্জনের প্রধান উৎস হলো নারিকেল, সুপারি ও আমরা প্রতিবছর এই ফলন স্থানীয়রা বিক্রি করে তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটান।
২০২৫ সালের এই বছর সুপারির ফলন মোটামুটি ভালো হওয়ায় কৃষকরা সন্তুষ্ট। যদিও বাজারে কিছুটা মন্দার ছাপ রয়েছে, ক্রেতা ও বিক্রেতার মুখে দেখা যাচ্ছে না হাসি। এই আনন্দের মাঝে গ্রামীণ মানুষের জীবনের সাধারণ অভাব ও নদী ভাঙ্গনের চ্যালেঞ্জগুলোও কমছে না।
দক্ষিণাঞ্চলের নদী ভাঙনের ফলে অনেকে এখনও নিরাপদ স্থানে বসবাস করতে পারছেন না। তবুও, বাগান থেকে প্রাপ্ত সুপারি এবং নারিকেল বিক্রির আয় গ্রামীণ মানুষের কাছে আশার আলো হিসেবে কাজ করছে। সাধারণ জনগণ এই ছোট ছোট সুখ যেমন নারিকেল বাগান বিক্রির সুপারি বাগান থেকে যখন সুপারি পারা হয় কিংবা আমরা গাছ থেকে যখন ব্যবসায়িকরা আমরা ফিরে নিয়ে যায়
মুহূর্তগুলোই তাদের দৈনন্দিন জীবনের কষ্টকে কিছুটা কমিয়ে আনে।
স্থানীয়রা আশা করছেন, সরকারি এবং বেসরকারি উদ্যোগের মাধ্যমে নদী ভাঙনের সমস্যা সমাধান হলে ভবিষ্যতে তাদের জীবনে আরও স্থায়িত্ব আসবে এবং ফলনের সঙ্গে সঙ্গে জীবনের মানও বৃদ্ধি পাবে।

রুবিনা শেখ, সম্পাদক