প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ঈশ্বরদীর সাব্বির গুরুতর অসুস্থ

মোঃ ওমর ফারুক (সানি), পাবনাঃ

গত ২ মাস যাবত সাব্বিরের শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকেই যাচ্ছে। কয়েকদিন আগে ডাক্তার দেখালে ডাক্তার সিটি স্ক্যান,কিডনি পরিক্ষা, ইসিজি এবং এক্স-রে টেস্ট দেন। সিটি স্ক্যান এ দেখা যাচ্ছে তাঁর মাথায় ওপর সাইড এ রক্ত জমা হয়ে আছে। আর ইসিজি রিপোর্ট হার্ট পালস অনেক কমে যাচ্ছে। সাব্বির সকলের কাছে দোয়া চেয়েছেন।

সাব্বির, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার জয়নগর মধ্যপাড়া কারিগর পাড়ার মিজানুর রহমান মিন্টু কারিগরের প্রথম পুত্র অনিম হাসান সাব্বির। সাব্বির যশোর পলিটেকনিক্যাল ইন্সটিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কৃতিত্বের সাথে পাশ করে বাংলাদেশ মেশিন টুলস (MTF) এর অধীনে ইন্টারনিতে নিযুক্ত ছিল। ১৯শে জুন ২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাড়া দিয়ে গাজীপুর শিববাড়ি মোড়ে বন্ধুদের সাথে আন্দোলনের অংশগ্রহণ করে এরই মধ্যে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া থেকে বিচ্ছিন্ন হয়ে সাব্বির পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশের নির্মম আঘাত ও কয়েক রাউন্ড রাবার বুলেটের গুলিতে শরীর বিভিন্ন স্থান ভেদ করে। প্রচুর রক্তক্ষরণে কিছু সময় সাব্বির অচেতন হয়ে রাস্তায় পড়ে থাকলে পুলিশ মৃত ভেবে রেখে চলে যায়। ঘটনাস্থল থেকে এলাকার জনতা উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারী হাসপাতাল গাজীপুরে ভর্তি করে।দীর্ঘ একমাস চিকিৎসা শেষে জয়নগর গ্রামে নিজ বাড়িতে ফিরে আসে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন