প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

হৃদয়ে পাবনার আয়োজনে কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

আর কে আকাশ

পাবনায় ১৫ অক্টোবর থেকে পাবনা জেলার ১৯৭ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ৬ দিনব্যাপী “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা” শুরু হয়েছে। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চলমান এই মেলা চলবে ২০ অক্টোবর (সোমবার) পযর্ন্ত। এ উপলক্ষে রবিবার বিকাল ৪টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা (ক গ্রুপ: শিশু থেকে ২য় শ্রেণী # কবিতার নাম- “আমাদের গ্রাম”/কবি বন্দে আলী মিয়া, খ গ্রুপ: ৩য় থেকে ৫ম শ্রেণী # কবিতার নাম- “ঘাসফুল”/ জ্যোতিরিন্দ্র মৈত্র, গ গ্রুপ: ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী # কবিতার নাম- “এদেশে শ্যামল রঙ রমণীর সুনাম শুনেছি” কবি ওমর আলী) অনুষ্ঠিত হয়।
এছাড়াও পাবনা উৎসব উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চিত্রাংকন প্রতিযোগিতা (ক গ্রুপ: শিশু থেকে ২য় শ্রেণী, (বিষয়বস্তু- “আমাদের গ্রাম”); খ গ্রুপ: ৩য় থেকে ৫ম শ্রেণী, বিষয়বস্তু- “আমার শৈশব” এবং গ গ্রুপ: ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী, বিষয়বস্তু- “আমার দেখা পাবনা”।) এবং লোক নৃত্য প্রতিযোগিতা (ক গ্রুপ: শিশু থেকে চতুর্থ শ্রেণী, খ গ্রুপ: পঞ্চম থেকে অষ্টম শ্রেণী, গ গ্রুপ: ৯ম থেকে উম্মুক্ত) অনুষ্ঠিত হয়।
৬ দিনব্যাপী “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলার” (২০ অক্টোবর, সোমবার) সমাপনী অনুষ্ঠানে পাবনাবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন