মানবজীবন এক চলন্ত জাহাজ,
তরঙ্গ ভেসে চলে অবিরাম প্রয়াস।
কখনো রোদে, কখনো ঝড়ে দুলে যায়,
তবু থেমে থাকে না তার পথচলা।
পথে পথে কত ঘাটে নোঙর ফেলে,
পরিচয় হয় শত জনে, হাজার জনে।
কেউ আসে হৃদয়ে আলো জ্বালিয়ে,
কেউ হারিয়ে যায় সময়ের নদী পেড়িয়ে।
কেউ চোখের সীমানায় বন্দি রয়ে যায়,
অদেখা কোনো স্বপ্নের মতো—
আবার কেউ অনুভূতির গভীরে ঢেউ তোলে,
কেউবা অশ্রু ও হাসির সুরে মিশে থাকে
নীরব সেই জীবন-জাহাজে।
মানবজীবন সমুদ্রের মতোই বিশাল—
কখনো শান্ত, কখনো তুফান জাগায়।
কেউ মুছে দেয় অন্ধকার, কেউ রেখে যায় ক্ষত,
তবুও জীবন-জাহাজ এগিয়ে যায় নিরন্তর।
শেষে যখন সূর্য ঢলে পড়ে দূর আকাশে,
সব ঘাটের স্মৃতি মিশে যায় সন্ধ্যার বাতাসে,
তখন বুঝি—
ভেসে যাওয়াই তো জীবন,
থেমে থাকাই মৃত্যু,
ভালোবাসাই তার গন্তব্য।

রুবিনা শেখ