প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

নান্দাইলে জাতীয় পার্টির ৩১ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় পার্টির ৩১ জন নেতাকর্মী দলীয় পদ ও সদস্যপদ থেকে একযোগে পদত্যাগ করেছেন। দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও নীতিগত অবস্থান নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বিকেলে নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাসনাত মাহমুদ তালহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “আমরা দেশের জন্য রাজনীতি করি। কিন্তু এই দলে থেকে দেশের সেবা করা এখন কঠিন হয়ে পড়েছে। তাই আমিসহ ৩১ জন জাতীয় পার্টির সব পদ থেকে পদত্যাগপত্র চেয়ারম্যান বরাবর পাঠিয়েছি।

পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে, “আমরা দীর্ঘদিন ধরে দলীয় আদর্শ ও লক্ষ্যের প্রতি নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছি। তবে সাম্প্রতিক সময়ে দলের দিকনির্দেশনা, কার্যক্রম ও নীতিগত অবস্থানের সঙ্গে আমরা একমত নই। এজন্য আমরা জাতীয় পার্টির সব পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও নীতিগত অবস্থান থেকে নেওয়া সিদ্ধান্ত।

পদত্যাগপত্রে আরও বলা হয়েছে,২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় আমরা দল থেকে পদত্যাগ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে লিখিতভাবে অবগত করেছিলাম। সম্প্রতি ঘোষিত জাতীয় পার্টির আহ্বায়ক কমিটিতে আমাদের নাম অন্তর্ভুক্ত করায় আমরা বিস্মিত হয়েছি। তাই আমাদের নাম প্রত্যাহারের অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি।

এই গণপদত্যাগের ঘটনায় নান্দাইলের রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন