ময়মনসিংহের নান্দাইল উপজেলা বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় ১জন গুরুতর আহত হয়েছেন। ২ অক্টোবর বুধবার দুপুর সোয়া ১টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল ডাংরী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটিয়েছে।
এই দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার দশালিয়া গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক ফিরোজ মিয়া (৪০) ও সুতারাটিয়া গ্রামের বাসিন্দা বাদল (৩৫)।
নান্দাইল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, কিশোরগঞ্জগামী শ্যামল ছায়া এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই ১ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও ১জন নিহত হয়।

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি 