তোমার কথার আঘাতে হৃদয় আমার ব্যথিত,
নিঃশব্দে ঝরে পড়ে অজস্র অশ্রু নিঃশেষিত।
যে ভালোবাসায় ছিল প্রাণের পরশ,
আজ সেই সুরে বাজে বিরহের হাহাকার রোষ।
বুকের ভেতর জ্বলে ওঠে অতীতের আগুন,
তোমার বলা কথাগুলো আজ বিষের সমান গুণ।
হয়তো তুমি জানো না, কতটা কষ্ট দিয়েছো আমায়,
তবু তোমার ছায়ায় এখনো খুঁজি শান্তির ঠাঁই।
ভালোবাসা যদি হতো শুধু হাসির গল্প, তবে এ হৃদয়ে থাকত না এত ক্ষত-বিক্ষত উপলব্ধ।
তোমার কথার আঘাতে আমি ভেঙেছি বারবার,
তবুও তোমাকেই ভালোবাসি
এ যেন হৃদয়ের একাকী অধিকারে, যে মুখে তোমার এতো
মায়া জড়ানো , সে মুখের কথায় কেন এতো বিষ মাখানো।

রুবিনা শেখ