হাজার চেষ্টা করেও গুছাতে পারিনি নিজেকে,
মনের ভেতর এখনো ঝড়, এখনো তুমি।
কোন ভালোবাসা নেই— কথাটা শুনেছি বহুবার,
তবু কেন এই আঁখি জল হৃদয় যেন অতীপ্ত তৃষ্ণায় কাতর,
অপমান, অবহেলার দহনে এ হৃদয় জ্বলে পুড়ে ছাই, তবু কোন সেখানে
মায়ায় জড়াই নিজেকে প্রতিনিয়ত,
যেন পাপের মতো এই ভালোবাসা—
যার শাস্তি শুধু কান্না আর নিঃসঙ্গ রাতের আঁধারে নিজেকে নিক্ষেপ করা,
অনেকেই আমায় বলে, স্বার্থপর হতে শেখ,
নিজেকে ভালোবাসো,
কিন্তু আমি পারিনা, তার মত করে স্বার্থপর হতে ,
যে অপেক্ষা শেষ হবার নয় কোনোদিন,
সে অপেক্ষাতেই বেঁচে আছি আজও—
হয়তো এটাই আমার একমাত্র অপরাধ,
তোমায় ভুলতে গিয়ে বারবার তোমাতে ই হারিয়ে যাই

রুবিনা শেখ