আগামী ২০ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে সিজেকেএস ক্লাব সমিতির ব্যবস্থাপনায়ে বিগত বছর সিজেকেএস – সিডিএফএ আয়োজিত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত ক্লাবের ২য় ও ৩য় বিভাগে নিবন্ধিত খেলোয়াড়দের অংশগ্রহনে ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
শুধু মাত্র ২০২২ -২৩ মৌসুমে যে সকল খেলোয়াড় সিজেকেএস – সিডিএফএ আয়েজিত ২য় ও ৩য় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণ ও রেজিষ্ট্রেশন করেছেন তারাই এই ফুটবল টুর্নামেন্টে খেলার যোগ্য বলে বিবেচিত হবেন।
উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণে উচ্চুক ক্লাব সমুহকে আগামী ২৩ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে স্ব স্ব ক্লাব প্যাডে ( সকাল ১০ টা -সন্ধ্যা ৭ টার মধ্যে) স্টেডিয়ামস্থ সিজেকেএস ক্লাব সমিতির অস্থায়ী কার্যালয়ে নাম তালিকাভুক্তর জন্য অনুরোধ জানানে হয়েছে।

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম 