টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে স্থানান্তরের প্রস্তাব ঘিরে পুরো জেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ৪০ লক্ষ ৩৭ হাজার ৬০৮ জন টাঙ্গাইলবাসী এখন এক কণ্ঠে জানিয়ে দিচ্ছে—
আমরা টাঙ্গাইলবাসী, আমরা ঢাকা বিভাগেরই অংশ — এ সত্য কেউ মুছে ফেলতে পারবে না।”
জনগণের একটাই দাবি — “টাঙ্গাইল থাকবে ঢাকা বিভাগেই।
টাঙ্গাইলের শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত চলছে আলোচনা, ক্ষোভ আর প্রতিবাদের ঢেউ। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতা, সাংবাদিক থেকে তরুণ— সবাই এক বাক্যে বলছেন,
ঢাকা বিভাগে টাঙ্গাইল আছে, ঢাকা বিভাগেই থাকবে ইনশাল্লাহ। ময়মনসিংহ বিভাগে যেতে আমরা রাজি নই, কোনোভাবেই না।
টাঙ্গাইল ঢাকাতেই থাকবে
মানুষ নিজের প্রোফাইল ছবি, পোস্ট, এমনকি ভিডিও বার্তার মাধ্যমে জানাচ্ছে প্রতিবাদ টাঙ্গাইলের ইতিহাস মুছে ফেলা যাবে না
টাঙ্গাইল শুধু একটি জেলা নয়, এটি ইতিহাস, গৌরব ও সংস্কৃতির প্রতীক। এই জেলা থেকেই উঠে এসেছে অসংখ্য বীর মুক্তিযোদ্ধা, সাহিত্যিক ও রাজনৈতিক নেতৃত্ব।
টাঙ্গাইলবাসীর ভাষায় —
যে মাটিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর চেতনা, মুক্তিযুদ্ধের রক্ত, সেই মাটিকে ঢাকা বিভাগ থেকে অন্য বিভাগের সাথে দেওয়া মানে ইতিহাস বিকৃত করা।
টাঙ্গাইলবাসী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—
এই নগ্ন পরিকল্পনা বাস্তবায়ন হতে দেব না। টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগের সঙ্গে যুক্ত করার চেষ্টা মানেই জনগণের আবেগ ও ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
“টাঙ্গাইলের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই মাটি, এই ইতিহাস আমাদের গর্ব — একে বিক্রি করা বা হস্তান্তর করা যাবে না।”
৪০ লক্ষেরও বেশি টাঙ্গাইলবাসী আজ এক কণ্ঠে উচ্চারণ করছে—
“আমরা টাঙ্গাইলবাসী, আমরা ঢাকা বিভাগেরই সন্তান। টাঙ্গাইলের ইতিহাস বিকৃত হতে দেব না — ইনশাআল্লাহ।

ইউ বি টিভি ডেস্ক 