ভালোবাসি দেশ—এই মাটি, এই জনতা,
যাদের হাসিতে ভরে ওঠে সকালটা।
তাদের চোখে দেখি নোনা জলের দাগ,
তবু সেই চোখেই জ্বলে আশার আগুন ফাগ।
আমাকে কেউ ভালো না-ই বা বাসুক,তবু আমি ভালোবাসা বিলাই নিঃশব্দ সুখ।
যে মাটিতে আমার শেকড় গাঁথা,সে মাটিই তো আমার আপন কথা।
ধুলোমাখা পথে হেঁটে চলি প্রতিদিন,
মাটির গন্ধে খুঁজে পাই জীবন বিন্দুদিন।
ভালোবাসা মানে শুধু কারো আলিঙ্গন নয়,
এ মাটির বুকেই আমার হৃদয় রয়।
যতদিন শ্বাস থাকবে, যতদিন আলো,
এই দেশটাই আমার চূড়ান্ত ভালো।
কেউ না বুঝুক, তবু আমি জানি,
মাটির মানুষেই আছে আমার প্রাণের টানি।

রুবিনা শেখ