প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

দেশের মা বোনেরাই হচ্ছে বিএনপির ভোটব্যাংক

ইউ বি টিভি ডেস্ক

চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারীষ্টার মীর হেলাল বলেন, দেশের মা বোনেরাই হচ্ছে বিএনপির ভোটব্যাংক। তারা বেগম খালেদা জিয়াকে অত্যন্ত ভালবাসেন। বিগত ১৭ বছর তারা কিন্তু ভোট দিতে পারেনি।

আওয়ামীলীগ তাদের ভোট দিতে দেয়নি। আগামী নির্বাচনে আপনারা মন খুলে ধানের শীষে ভোট দিবেন। আগামীর বাংলাদেশের কর্ণধার তারেক রহমােনর ৩১ দফায় নারীদের নিয়ে বিশেষ উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

সর্বশেষ তিনি বিবিসি বাংলায় যে সাক্ষাতকার দিয়েছেন সেখানে নারী উন্নয়ন নিয়ে বিশেষ গুরুত্বের কথা বলেছেন। আপনারা মা-বোনদের এই বক্তব্য শোনানোর ব্যবস্থা করবেন।

কেননা দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। আর বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে বাইরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।

সমাবেশে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সদস্য মাস্টার মো.রফিক,সরোয়ার মাসুদ,জাগির আহমদ,আনোয়ারা উপজেলা বিএনপি নেতা দিল মোহাম্মদ মঞ্জু,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গাজী ফোরকানসহ বিএনপি, মহিলা দল, যুবদল,ছাত্রদলসহ অঙ্গ সংগঠণের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন