আমি দেখতে অসুন্দর
রুবিনা শেখ
আমি দেখতে অসুন্দর হতে পারি,চোখে নাও জ্বলতে পারে রঙিন দীপ্তি,
কিন্তু আমার স্বপ্নগুলো জ্বলে
রাতের আকাশের নক্ষত্র বৃত্তি।
আমার না থাকুক বাহিরের সৌন্দর্য মায়াবী মুখ, চুলে হয়তো নেই সুবাসের ঢেউ, টানা টানা কাজল কালো দুটা আখি, আমার কিছু ই নেই আমি অসুন্দর, কোন সুন্দরয নাইবা থাকুক
তবুও আমার মনের অরণ্যে অবাধ
স্বপ্ন, নদীর মত বহমান সে শুধু ই
নিজেকে প্রতিষ্ঠিত কের সুন্দর কে পিছনে ফেলে এই অসুন্দর আমি টাকে
চুপচাপ সাফল্যের দ্বারপ্রান্তেই নেয়ার
প্রতিশ্রুতি নিজে নিজেকেই দিয়েছি।
আমি সৌন্দর্যের মাপে মাপি না মানুষকে, মাপি হৃদয়ের গভীরতায়
যেখানে একফোঁটা ভালোবাসা
হাজার আয়নার চেয়েও জ্বলে উঠে ,
আমি দেখতে অসুন্দর হতে পারি,
তবু আমার ভাষায় ফুল ফোটবে,
আমার অশ্রুতে ও মুক্ত ঝরবে ,
আমার অসুন্দরের অন্ধকারেই সূর্য ওঠবে, যখন সাফল্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রবো , আমি দেখতে অসুন্দর বলেই তো অবহেলা অপমান না পাওয়া সুখ,দুঃখ ,কষ্ট ব্যাগের ঝুলিতেই রাখি,
আমি অসুন্দর ভালোবাসি একথা বলার নেই অধিক।