প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

মুক্তাগাছায় বাসের ধাক্কায় পথচারী নিহত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি হাকীম মোঃ আবুল কালাম

ময়মনসিংহের মুক্তাগাছায় বাসের ধাক্কায় এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে মুক্তাগাছা শহরের মুন সিনেমা হলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের পরিচয় এখনো জানা যায়নি (পরিচয় জানা গেলে আপডেট করা হবে)।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘাতক বাসটি পুলিশ জব্দ করেছে, তবে চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন