প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে শহীদ ওয়াসিম একাদশের জয়

নিজস্ব প্রতিবেদকঃ-

নিজস্ব প্রতিবেদকঃ- তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে অনুষ্ঠিত ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে (৮ অক্টোবর, বুধবার) শহীদ ওয়াসিম একাদশ ৯ রানে শহীদ আবু সাঈদ একাদশকে পরাজিত করেছে।

বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শহীদ ওয়াসিম একাদশ টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রবিউল ৪১, স্বপ্ন ৪১ এবং সামি ৪০ রান করেন। শহীদ আবু সাঈদ একাদশের বোলার বিপুল ও সাদাত ২টি করে উইকেট লাভ করেন।

জবাবে শহীদ আবু সাঈদ একাদশ ৪৬ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাদাত ৪৭ এবং তৌফিক ২৯ রান করেন। ওয়াসিম একাদশের বোলার নাফিস ও শিহাব ২টি করে এবং স্বপ্ন ১টি উইকেট লাভ করেন।

খেলায় “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হন শহীদ ওয়াসিম একাদশের স্বপ্ন। তার হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশিদ শাহিন।

এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক খালেদ মাহমুদ রুবেল, ক্রিকেট প্রশিক্ষক রিফাত হাসান, রাশেদ হাসান প্রমুখ। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মিথুন ও পাপ্পু।

আগামী (৯ অক্টোবর, বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে শহীদ মীর মুগ্ধ একাদশ বনাম শহীদ ইয়ামিন একাদশের খেলা।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন