ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে পাবনার ঈশ্বরদীতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে শহরের স্টেশন রোডের নাসিম টাওয়ারে অবস্থিত ইসলামি ব্যাংক ঈশ্বরদী শাখার সামনে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের উদ্যোগে ঈশ্বরদীতে গ্রাহকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের দেওয়া নিয়োগপ্রাপ্তদের অপসারণসহ চার দফা দাবি জানান ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও সচেতন ব্যাংকার সমাজের নেতারা।
ইন্ডাস্ট্রিয়ালিষ্ট বিজনেসম্যান এন্ড ওয়েলফেয়ার (আই বি ডব্লিউ এফ) এর ঈশ্বরদী উপজেলা সভাপতি জামিলুর রহমান সবুজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা জেলা অটো চাউল কল মালিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ, এফবিএল ফুডস এন্ড ইস্পাইসেস লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর পারভেজ আহমেদ বিশ্বাস, এস টি হার্ডওয়্যারের প্রোপ্রাইটর আমানুল্লাহ তুহিন, ঈশ্বরদী ক্রিকেট একাডেমির পরিচালক মারুফ হোসেন, ব্যাংকের গ্রাহক মাওলানা ইমরান হোসাইন, মাওলানা আতাউর রহমান সাঈফী, হাফেজ মাওলানা আলিফ হোসাইন প্রমুখ।

Tanjid Sunny 