প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

‘কান্তারা চ্যাপ্টার ১’ এর আয় কত

ইউ বি টিভি ডেস্ক

বক্স অফিসে ঝড় তুলেছে কন্নড় সুপারস্টার রিশভ শেঠি পরিচালিত এবং অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘কান্তারা চ্যাপ্টার ১’। ছবিটি মুক্তির পর থেকেই সিনেমা হলগুলোতে এক উৎসবের আমেজ তৈরি হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উদ্বোধনী সপ্তাহান্তেই দেশীয় বক্স অফিসে ২২৩.২৫ কোটি রুপির বিশাল মাইলফলক পেরিয়ে গিয়েছে এই সিনেমা। কিন্তু এই সাফল্যের আবহের মধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে এক ভক্তের কাণ্ড।
তামিলনাড়ুর ডিন্ডিগুলের একটি সিনেমা হলে ‘Kantara Chapter 1’-এর প্রদর্শনীর সময় ঘটল এই অপ্রীতিকর ঘটনা। এক অনুরাগী হঠাৎ করেই সিনেমার লোকনৃত্য ‘ভূতা কোলা’-তে প্রদর্শিত ঐশ্বরিক চরিত্র ‘দাইভা’-র বেশ ধারণ করে সিনেমা হলের ভেতরে প্রবেশ করেন।
শুধু প্রবেশ করাই নয়, নিরাপত্তারক্ষীদের বারবার অনুরোধ সত্ত্বেও ওই ব্যক্তি নাটকের মতো করে হাত-পা নেড়ে হলে নাচানাচি করতে থাকেন এবং উপরে-নিচে ওঠানামা করতে শুরু করেন।
তার এই অপ্রত্যাশিত আচরণে হলভর্তি দর্শক চমকে যান। যদিও কিছু মানুষ এটিকে চলচ্চিত্রের প্রতি ভালোবাসা হিসেবে দেখছেন, তবে দ্রুতই এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা সমালোচনার জন্ম দেয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন