প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

বাবার কেমন লাগত, আগে ঠিকমতো বুঝিনি

ইউ বি টিভি ডেস্ক

অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ স্কুল থেকে দেশের বাইরে শিক্ষাসফরে গিয়েছিল। এই প্রথম মা-বাবাকে ছেড়ে বিদেশে গিয়েছে সে। দেশে ফেরার পর তাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন চঞ্চল চৌধুরী। স্ত্রী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন মনের কথা।
নিজের পোস্টে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমাদের ছোট্ট ছেলে শুদ্ধ স্কুল থেকে শিক্ষাসফরে দেশের বাইরে গিয়েছিল। জন্মের পর থেকে এই প্রথম বাবা–মাকে ছেড়ে একা একা বিদেশ–বিভুঁইয়ে কাটিয়ে আসা ১০টা দিন আমাদের কাছে ১০ বছরের মতো লাগছিল।
গতকাল সে ফিরেছে…বাবা–মায়ের বুকে–পিঠে আগলে রাখা সন্তানকে তার ভবিষ্যতের মঙ্গলের জন্য ছেড়ে দেওয়াটা চিরন্তন…সেটা কখনো ঘরের বাইরে, কখনো দেশের বাইরে!’
পিতার আবেগ ফুটে উঠেছে অভিনেতার কথায়। চঞ্চল আরও লিখেছেন, ‘বুকে কষ্টের পাথর চেপে বাবা-মা সব সময়ই অপেক্ষা করে তার সন্তান কবে তাদের বুকে ফিরে আসবে। যেমন এখনো আমার মা অপেক্ষা করে, কবে তার কোলে ফিরে যাব! দম বন্ধ করা ঢাকা শহরে সে থাকতে চায় না, জোর করে মাঝেমধ্যে কাছে এনে রাখি। শুদ্ধ দেশের বাইরে থাকা অবস্থায় একদিন মাকে বললাম, “শুদ্ধর জন্য খারাপ লাগে, চিন্তা হয়…ও তো কখনো আমাদের ছেড়ে থাকেনি। ঠিকমতো আমাদের কাছে যেন ফিরে আসে, তুমি আশীর্বাদ করো।”

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন