প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

শুভ দুর্গাপূজা

জাফর আহম্মেদ মুগ্ধ

দেবীশক্তি আনছে আলো, দূর হোক আঁধার,
স্নিগ্ধ সুর্যে শরৎ হাসে, জাগে স্নেহধার।
ষষ্ঠীর সুবাসে বাজে আনন্দের গান,
দুর্গা মায়ের আগমনে পূর্ণ হোক প্রাণ।
ঢাকের তালে নাচে ধরণি, বাজে উলুধ্বনি,
মহিষাসুর কাঁপে দূরে, মুছে অশুভ গনি।
দীপে দীপে আলো জ্বলে, ভরে মন্দির চতুর্দিক,
আশীর্বাদে দেবী মায়ের, হোক জীবনের সঠিক দিক।
শান্তি ও সমৃদ্ধি দিক পথ চলার ছায়া,
করুণাময়ী মাতৃচরণে মুছে যাক মায়া।
শুভ দুর্গাপূজার শুভেচ্ছায় ভরুক হৃদি,
আনন্দে উঠুক জেগে মন-মাটি-নীতি।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন