প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

শারদীয় দূর্গাপূজায় লালমনিরহাট জেলা বাসীকে শুভেচ্ছা জানালেন যুবদল এর আহ্বায়ক ভিপি আনিছ

চয়ন কুমার রায় লালমনিরহাট

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা এখন শুধু ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পরিণত হয়েছে সর্বজনীন আনন্দোৎসবে। প্যান্ডেলের সাজসজ্জা, ঢাকের বাদ্য, নতুন পোশাক আর বন্ধু-বান্ধবদের মিলনমেলায় ভরে ওঠে চারপাশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, অশুভ শক্তির বিনাশ ও সুন্দরের আরাধনার উৎসব হিসেবে এটি এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন সমান আনন্দ ভাগাভাগি করতে পারে এটাই প্রত্যাশা।”

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজস্ব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করে আসছে। দুর্গোৎসবকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনসহ স্থানীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শেষে যুবদল এর আহ্বায়ক মোঃ আনিছুর রহমান ভিপি আনিছ
সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন