প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

কাঞ্চন পৌর ৭নং ওয়ার্ড কে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো /কাউন্সিলর রোকন মিয়া

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কাঞ্চন পৌরসভার ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে এলাকার সাধারণ মানুষ বা কাঞ্চন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও ৭নং ওয়ার্ড সাবেক সফল কাউন্সিলর রোকন মিয়াকে তথা পুরনোতেই আস্থা তাদের।এই পুরনো মুখ হিসাবে এলাকার সাধারণ মানুষ পরিছন্ন রাজনীতিবীদ মোঃ রোকন মিয়াকে সমর্থন দিতে চায় এলাকা বাসি।এলাকার সাধারণ মানুষের একটাই দাবি আগামী পৌর নির্বাচনে আমরা সবাই একজোট হয়ে আমাদের প্রিয় মানুষ গরীব অসহায় মানুষের বন্ধু মোঃ রোকন মিয়াকে আমরা পুনরায় কাউন্সিলর হিসেবে দেখতে চাই।আমরা ৭ নং ওয়ার্ড থেকে রোকন ভাই কে বিপুল ভোটে নির্বাচিত করে আনবো ইনশাল্লাহ।রোকন ভাই অসহায় মানুষের বন্ধু, তাঁর নেই কোন অহংকার সে সব সময় হাসি খুশি থেকে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছে। তিনি নির্বাচিত হলে ৭ নং ওয়ার্ডের মানুষকে মাদকের ছোবল থেকে মুক্ত দিতে পারে।এই ওয়ার্ডকে মাদক মুক্ত করতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন বলে সকলের বিশ্বাস।

৭ নং ওয়ার্ড বাসীকে সাথে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। রোকন মিয়া সমাজ সেবায় দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন।বিষয়ে তিনি

সাংবাদিক দের বলেন, আধুনিক,স্মাট,নিরাপদ ও মডেল ওয়ার্ড গড়তে সবার সহযোগিতা কামনা করছি। আমাকে যদি পূনরায় জনগন ৭নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত করা হয় তাহলে বিগত মেয়াদে যে উন্নয়ন হয়েছে, এর থেকে বেশি উন্নয়ন করবো।তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে,বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করবো।জনাব তারেক রহমানের দিক নির্দেশনা মেনে সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করেছি এবং করবো। আমি আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। আপনাদের ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরও সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই।এজন্য আপনাদের সবার দোয়া ভালোবাসা নিয়ে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর হওয়ার প্রত্যাশা করছি। তিনি আরোও বলেন আমাকে নির্বাচিত করলে আধুনিক স্মার্ট ওয়ার্ড বিনির্মানের যে প্রচেষ্টা রয়েছে তা বাস্তবায়নে কাজ করবো। মানুষের দুঃখ, দুর্দশা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত ওয়ার্ড গঠনে কাজ করবো। আমি কখনোই নিজের উন্নয়নে নয় বরং ওয়ার্ডবাসীর উন্নয়নে কাজ করেছি- আগামীতেও করবো। অতীতে যেভাবে সকলের বিপদে ঝাঁপিয়ে পড়ে সহযোগিতার হাত বাড়িয়েছি ঠিক তেমনি ভাবে আগামীতেও মানুষের পাশে থাকবো। আমার মূল লক্ষ্যই হচ্ছে জনগণের ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়া।এই ওয়ার্ডকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস,চাদাবাজ সহ সকল প্রকার অন্যায় দুর করে একটি আদর্শ মডেল ওয়ার্ড হিসাবে উপহার দিবো- ইনশাআল্লাহ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন