প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

জশনে জুলুস ও মিলাদ মাহফিলে ভালোবাসায় মুখরিত ঈদে মিলাদুন্নবী (সাঃ)

এম এ সিদ্দিক - খাগড়াছড়ি জেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্মদিনের এই বিশেষ দিনে মুসলমানরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন তাঁর জীবনাদর্শ।

অনুষ্ঠানটি শাহ সুফি ডা. আলি হোসাইনের সভাপতিত্বে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জশনে জুলুস শেষে মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশনা ও মহানবী (সাঃ)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন