প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

এক টুকরো কাগজ

খঃ আউয়াল হোসেন টাঙ্গাইল জেলা প্রতিনিধি

সৈয়দ আব্দুল্লাহ আল মোস্তফা

আমাকে একটি কলম দাও

কিছু সাদা ঝক ঝকে কাগজ

যেখানে লিখিত হবে মানবতার ইতিহাস

শতাব্দীর পৃষ্ঠায়।

যেখানে লেখা হবে মানবতার

রুগ্ন শীর্ণ হাত ক্ষয়ে যায়

পাশবিক নির্যাতনে মুখ থুবরে পড়ে

মনুষত্বের ধ্বজাধারী।

একটা কলম এক টুকরো কাগজ

মানবতার জন্য অতি প্রয়োজন

আধুনিক বিজ্ঞানের মহা সভ্যতার

নগ্নতার যুগে! নির্মল কলম-

সাদা সফেদ কাগজ প্রয়োজন আমার।

লিখিত হবে মানবতার বিবর্তন

পশুত্বের ক্রমবিকাশ,অট্টহাস্যে –

ভ্রুকুটি করে সত্যকে, মিথ্যাকে

ঠাই দেয় উচ্চাসনে, লিখিত হবে

শতাব্দীর পৃষ্ঠায়, কান্নাভেজা

রক্তাক্ত অক্ষরে।

কিভাবে মানবতার নির্বাসন হৃদয়

অলিন্দ থেকে,পশুত্বের আবাসন হয়

হৃদয়ের কোমল জমিনে, লিখিত হবে

আদি কাল থেকে-বর্তমান সভ্যতায়

মানবতার কোমল কুঠিরে

হায়েনার নগ্ন আস্ফালন, বেদখল

সেই সোনালী মানবতার সুনদর সকাল।

স্মৃতির অন্তরালে মানবতা হারিয়ে যায়

সুন্দরের কুমুদ ঝড়ে পড়ে- দারুন

নিঃসঙ্গ জীবনে একাকী মানবতা,

তার ইতিহাস লেখা হবে কালের পৃষ্ঠা –

থেকে হৃদয়ের কোরকে

দুধ সাদা অমলিন কাগজে।

মানবতার উল্টো বিবর্তনের ইতিহাস

সুখের নয়, করেছে বেগবান-বিশ্ব হাতের

মুঠোয়,কিন্তু হৃদয় হারালো আবেগ

পাশবিক অনুপ্রবেশে- ক্ষত বিক্ষত

মানবতার কামিনী কোরক।

প্রথম এবং শেষ চাওয়া- একটি কলম

একটুকরো কাগজ,আমি লিখতে চাই

সভ্যতার ইতিহাস মহাকালের পৃষ্ঠায়,

আঁকতে চাই একটি ছবি মানবতার –

সোনালী প্রচ্ছদে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন