প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

খন্দকার আউয়াল (টাঙ্গাইল জেলা প্রতিনিধি) 

টাঙ্গাইল ধনবাড়ী উপজেলার চালাষ পশ্চিমপাড়া এলাকায় জোরপূর্বক এক ব্যক্তির জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত জমির মালিক মোছাঃ খাদিজা বেগম (৪০) শামীম মোঃ সোহেল রানা (৪৫) ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড, অস্থায়ী সেনা ক্যাম্প, অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায় ঘটনাটি উপজেলা চালাষ পশ্চিমপাড়ায় এলাকায়। অভিযুক্ত হরযত আলী চালাষ ভূইয়া বাড়ি সোবহানের ছেলে।

অভিযোগে বলা হয় তার সহযোগী হিসেবে জমির দখল ও রাস্তা নির্মাণে অংশ নেন আব্দুল ছাত্তার(৭০) পিতা মৃত সাহা। লালচান(৩০)পিতা মৃত আফসার উদ্দিন। মজনু (৪০)পিতা মৃত নুরু এবং সোবাহানের ছেলে হযরত আলী সহ আরো কয়েকজন।

মোছাঃ খাদিজা বেগম জানান তিনি তার স্বামী এর পৈত্রিক সম্পত্তি তে বৈধভাবে বসবাস করে আসছে। জমির খাজনা খারিজ অনুযায়ী মালিক আমরা। মৌজা: বর্ণিতচন্দ্রবাড়ি-৬৭ বিআরএস খতিয়ানভুক্ত ২৮৪৯,২৮৪৯/১ হাল সহ ১০৬৯৫,১০৬৯১ দাগে ১২ শতাংশ জমিতে বসবাস করেন

মোছাঃ খাদিজা বেগম।স্বামী সোহেল রানা সাংবাদিকদের বলেন হযরত ও তার লোকজন আমার জমি জবরদখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করিতেছে।

আমি বাধা দিতে গেলে তারা আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। এবং জোরপূর্বক রাস্তা নির্মাণ করবে। আমার জমির উপর দিয়ে রাস্তা নিবে আমি বাধা দিতে পারবো না আমি বাধা দিলে তারা আমাকে নানান ধরনের হুমকি দিয়ে থাকে।

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা হযরত আলীর কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে বলেন।

এলাকার মানুষ দীর্ঘদিন চলাচলে কষ্টে ছিলেন তাই এলাকার কয়েকজন মিলে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পৌরসভার বরাদ্দের টাকা দিয়ে রাস্তা নির্মাণ করার জন্য ইট বালি আনা হয়েছে। কোন জোরপূর্বক ভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে না। এলাকাবাসীর স্বার্থে রাস্তা নির্মাণ করা হবে। ভুক্তভোগী আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন