প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

খন্দকার আউয়াল জেলা প্রতিনিধি টাঙ্গাইল

ছন্দের দপ্তরে পদ্ম

››››››››

খন্দকার মোস্তাক আহমদ ছানু

››››››››

প্রেম পত্রে পদ্ম হয় না,

ছন্দ ছাড়া কবিতা হয় না,

প্রেমপত্র পত্রই থাকে,

গদ্যের ভাবনা পদ্মে মিলে না,

আষাঢ়ে গল্প হাসির খোরাক,

গদ্যের গুনে গোলা ভরেনা।

কবিতা দ্রোহ,

আবেগ জড়িত,

অনুভূতি তাড়িত,

কখনো প্রতিবাদ

স্বার্থের টানে,

প্রেমের ঘাটতি,

সহানুভূতি,

কখনোবা ইতিহাস

পত্র লিখলে পদ্ম হয় না,

গদ্যের ভাষায় মিষ্ট কম,

কবির কবিতা ছন্দে ভরা,

চয়ন সমতা স্বার্থক রচন।

ঘষামাজা সাধনা সূত্র,

ভাবের কাব্য হয় না,

কবি,

কবি স্বভাবে সাজলেই,

কবিতা লেখা যায় না।

স্বভাব কবি,

প্রভুর দান,

কবিতায় থাকে আবেগের টান,

ছন্দে বলে মনের গান,

সত্য এড়িয়ে কবি কখনো,

মিথ্যের পাশে ছোটে না,

গদ্য পদ্য ভাবে বিভক্ত,

সাধক সার্থক ছাড়া কবিতা বুঝেনা।

গদ্য পদ্য ভাগে বিভক্ত,

সাধনায় শুধু কবিতা হয়না,

কবিতার ভাব মনের মিলনে,

ভাষার সঙ্গমে,

ভাব প্রকাশে,

শুধু থাকে ছন্দের গাঁথুনি,

শেষ বা শুরু,

কথামালার ইতি,

ছন্দ সাধনার গীতি।

ছন্দ ছাড়া কবিতা সাজে না,

ছন্দ রং ঢং কবিতার ভাষা,

ছন্দ ছাড়া,

কবিতায় পূর্ণতার ছোঁয়া লাগেনা,

ছন্দ ছাড়া কাব্য কথা বলে না।

ছন্দহীন কবিতা নয়,

শব্দ ছন্দের বুনিয়াদ গতিময়,

তবেই তো পদ্যের পরিচয়।

শব্দ ছাড়া কবিতা কাব্য কথা

উজানের স্রোতে চলা,

মন্দ লোকের বাসনা,

পদ্ম গদ্যের মিলন মিশ্রণে,

সাধু সাজার ব্যর্থ সাধনা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন