লালমনিরহাট, ২০ আগস্ট ২০২৫ –‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ নিয়ে লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) একটি সফল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা জোর দেন যে, দক্ষতা অর্জন এবং বৈধ পথে বিদেশ গমন শুধু ব্যক্তিগত জীবনমানই নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতিকেও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু সালেহ মো: মুসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি), লালমনিরহাটের অধ্যক্ষ জনাব মো: ইসরাইল হোসেন। সভার সভাপতিত্ব করেন লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো: আইনুল হক।
বক্তারা বলেন, প্রতারণা থেকে বাঁচতে অভিবাসনের প্রতিটি ধাপেই সচেতন থাকতে হবে। প্রধান অতিথি প্রফেসর ড. আবু সালেহ মো: মুসা বলেন, “দক্ষ জনশক্তিই একটি দেশের সবচেয়ে বড় সম্পদ।” টিএসসির অধ্যক্ষ মো: ইসরাইল হোসেন বলেন, নিরাপদ অভিবাসন জাতীয় উন্নয়নেরও একটি বড় অংশ।
প্রধান অতিথি প্রফেসর ড. আবু সালেহ মো: মুসা বলেন, “দক্ষ জনশক্তিই একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। আধুনিক প্রযুক্তিগত জ্ঞান, কারিগরি প্রশিক্ষণ এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে আমরা যদি দক্ষ কর্মী তৈরি করতে পারি, তবে বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পাবে।”
সভাপতির বক্তব্যে টিটিসি অধ্যক্ষ প্রকৌশলী মো: আইনুল হক বলেন, “লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দক্ষ জনশক্তি তৈরির জন্য নিরলসভাবে কাজ করছে। আমরা চাই, এখানকার প্রতিটি প্রশিক্ষণার্থী যেন বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার মতো যোগ্যতা অর্জন করতে পারে।”
সভায় স্থানীয় গণমাধ্যম কর্মী, মালয়েশিয়াগামী প্রশিক্ষণার্থী, বিএমইটি’র আওতাভুক্ত টিটিসি’র কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।স

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি 