প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

হামিম হাসান স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক রাকিব হোসেনের নির্দেশনায় ১৭ আগস্ট ২০২৫, রোববার বাদ জোহর ময়মনসিংহ দক্ষিণ জেলা অধীনস্থ গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‘গণতন্ত্রের মা’, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ফাহিম মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজ, ছাত্রদল নেতা শাওন মড়ল, আরিফুল ইসলাম, নেওয়াজ শরিফ, বাক্কি, নীরব, সম্রাট, প্রান্ত, মারুফ, তুষার, শান্তসহ কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং তাঁর জন্য আল্লাহর রহমত প্রার্থনা করা হয়

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন