প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

দিপু ভূঁইয়ার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন/মফিকুল ইালাম খান

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তা বাদি দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাঞ্চন পৌর সাবেক প্যানেল মেয়র মোঃ মফিকুল ইসলাম খান বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করেন,মফিকুল ইসলাম খান আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ।১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে খালেদা জিয়া জন্মগ্রহণ করেন।চার বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া চতুর্থ।তার বাবা স্কান্দার মজুমদার,মা বেগম তৈয়বা মজুমদার,পৈতৃক বিনাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব কৈশোর কেটেছে দিনাজপুরে।১৯৬০ সালের আগস্ট মাসে তৎকালীন সেনা কর্মকর্তা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় বেগম খালেদা জিয়ার।১৯৬৫ সালের ২০ নভেম্বর তারেক রহমান ও ১৯৬৯ সালের ১২ আগস্ট আরাফাত রহমান কোকোর জন্ম হয়।১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘাতকদের হাতে নিহত হন,এর পর পরই জিয়াউর রহমানের করা বিএনপির রাজনীতিতে আসেন বেগম খালেদা জিয়া।তিনি ১৯৮২ সালের ২ জানুয়ারী বিএনপির প্রাথমিক সদস্য হন,১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।২০০১ সালের ১অক্টোবরের নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট নির্বাচনে জয়লাভের পর তৃতীয়বারের মতো সরকার গঠন করেন।২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ফখরুদ্দিন খালেদা জিয়াকে কারাবন্দি করে।২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত কারাভোগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।পরি শেষে মফিকুল ইসলাম খান বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ও পাশাপাশি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন