প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

ওপেন হাউস ডে 

‎প্রিয়া চৌধুরী

‎ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় মুগদা থানা । এখানে শত শত মানুষের বসবাস। রয়েছে স্কুল কলেজ ও হাসপাতাল। কর্মব্যস্ত এই মুগদা থানা এলাকায় প্রতিনিয়তই প্রকাশ্যে চলছিলো রমরমা মাদক ব্যবসা দেহ ব্যবসা জুয়ার বোর্ড চুরি ও ছিনতাই চাঁদাবাজি সহ নানান ধরনের অপরাধ

‎এই মুগদা থানায় অফিসার ইনচার্জ হিসেবে অনেকেই দায়িত্ব পালন করেছেন

‎তবে গত ২৪ এর ৫ আগস্ট এর পর অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন সাজিদুর রহমান উনার দায়িত্বে দেখা গেছে ভিন্নরূপ এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছেন মুগদা থানার অফিসার ইনচার্জ এবং প্রতিদিনের কঠোর পরিশ্রম করে নিজের ঘুমকে বিসর্জন দিয়ে এলাকাবাসীর সমস্যা সমাধান করছেন অফিসার ইনচার্জ সাজিদুর রহমান

‎তিনি প্রায় সময় এলাকাবাসীদের খোঁজ খবর নিয়ে থাকেন এবং সমস্যার কথা। শুনেন ও সমাধান করেন।

‎আজ ওপেন হাউজ ডে এক সভা করা হয় মুগদা থানা প্রাঙ্গনে অফিসার ইনচার্জ সাজেদুর রহমানের নির্দেশে

‎ এলাকাবাসীদের নিয়ে এলাকার সমস্যা এবং সমাধান বিশেষ করে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নির্মূলের মত প্রকাশ করেন

‎সেখানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান এবং তদন্ত অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান খান

‎এছাড়া উপস্থিত ছিলেন এলাকার মসজিদ মাদ্রাসার ইমাম ও স্কুল কলেজের প্রধান শিক্ষক এবং বিভিন্ন বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক পর্যায়ে নেতাকর্মী এছাড়াও স্থানীয় বাড়িওয়ালা সহ এলাকার সাধারণ জনগণ

‎এ সময় অফিসার ইনচার্জ সাজেদুর রহমানের নির্দেশে মুগদা থানার পক্ষ থেকে সবাইকে উন্মুক্তভাবে কথা বলতে দেয়া হয়।

‎এখানে এলাকাবাসীদের সমস্যার কথা জানতে চাইলে এলাকাবাসীদের সমস্যার কথাগুলো বলেন এবং মুগদা থানার অফিসার ইনচার্জ প্রতিটা কথাকে গুরুত্ব দিয়ে বলেন

‎আপনাদের এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে আমাদের তথ্য দেন আমরা আপনার তথ্য গোপন রেখে এলাকা থেকে মাদক নির্মূলে আরো জোরদার করব। এছাড়া তিনি আরো বলেন প্রতিটা বাড়িওয়ালার উচিত আপনার বাড়িতে কি ধরনের ভাড়াটিয়া এসেছে সেই তথ্য আপনারা নেন যেমন তাদের ভোটার আইডি কার্ড সংগ্রহ করেন এবং আমাদেরকে মাদক ব্যবসায়ী এবং সেবনকারী ছাড়াও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ধরতে সহযোগিতা করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন