প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

চিলমারীতে জুয়ার আসর থেকে জামায়াত নেতা ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার- ১৪ 

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও জামায়াতের ইউনিয়ন সভাপতিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) গভীর রাতে ঢুষমারা থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে জুয়া খেলার সময় ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে জুয়ার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নয়ারহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন জামায়াতের সভাপতি সানোয়ার হোসেন (২৮), আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আব্দুল মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭) ও সুমন (২৬)। তারা সকলেই ঢুষমারা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ওসি মতিয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃতদের রোববার (৩ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, চিলমারী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফজলুল হক মিঠুন বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী বা খারাপ কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নতুন নেতৃত্ব গঠন করা হবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন