লাখো জন্মের কর্ম গুনে
পেয়েছি এ ফল
দেহ ছাড়া দেহি টাও যে
বড়-ই অচল
পরম পরম করে সাধক
জীবকে হেলা করো
জীব বিহনে পরম আত্মার
পথ কেমনে ধরো
দেহের দশ ইন্দিয় ষড় রিপু
ধ্বংস করা যায়না
জীব বিহনে পরম আত্মার
দর্শন কভু হয়না
জীবে করে সাধন ভজন
জীবে অসীম শক্তি
জীবে-ই করে পরম দর্শন
ঢেলে দিয়ে ভক্তি
জীব পরম আশেক মাশুক
মিলনের আশা করে
হয়না মিলন রিপু ইন্দ্রিয়
ষোল জনার ফ্যারে
শোন দেহ বিমূখ সাধু মহৎ
পরম লোভী যারা
প্রথম কর্ম এই দেহটাকেই
ভজন যোগ্য করা
দেহটাই যে পরম পাওয়া
দেখো দিয়া দৃষ্টি
যাহার মাঝে সুপ্ত আছে
স্রষ্টার যতো সৃষ্টি
লক্ষ যৌনি ভেদ করিয়া
পেয়েছো যে তন
রিফাত বলে আগে করো
সেই দেহেরি যতন

ইউ বি টিভি ডেস্ক