প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

কাঁঠালিয়ায় এনজিও কর্মীকে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

কাঁঠালিয়া সংবাদদাতা

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক এনজিও কর্মীকে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতের নাম আব্দুল খালেক মোল্লা (৪০)। তিনি ওই এলাকার মৃত আব্দুর রহমান মোল্লার ছেলে ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা সিদ কেটে ঘরের ভেতরে ঢুকে খালেক মোল্লার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মং চেনলা বলেন, “বিষয়টি লোকমুখে শুনেছি। তবে, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন