প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

দিনাজপুরে ব্যাবের অভিযানে পিস্তল গুলি ও বিদেশী মদসহ মাদক উদ্ধার, মামলা দায়ের

মো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের অভিযান চালিয়ে বিদেশী পিস্তল গুলি ও বিদেশী মদসহ মাদক উদ্ধার করেছে র‌্যাব।

এর আগে ঘটনা স্থলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংর্ঘষে ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার সময় সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের সীমান্ত লাগোয়া দাইনুর কনজকুড়ি পাড়ায় এই ঘটনা ঘটে।

ওই গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে সাগর বাবু (২১)এর ঘর থেকে ০১টি বিদেশী রিভলবার, ৫ রাউন্ড তাজা গুলি, ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ বোতল বিদেশী মদ এবং ০৩ পিস নেশাজাতীয় এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করে দিনাজপুর র‌্যাব-১৩ একটি দল।

এর আগে ভোর সকালে সংঘর্ষে ওই গ্রামের দুঃখু মিয়ার ছেলে রুবেল (৩২) তার ভাই মিজান (৩৫ ) ও বাবুল হোসেনের ছেলে রাজু ( ৩০ ) আহত হয়েছে । মাদক নিয়ে মারা মারি হয়েছে বলে স্থানীয়লা জানায়।

পিস্তল বিদেশী মদ ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারি পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী বলেন এ ঘটনায় কোতয়ালী থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন