প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাবেক সেচ্ছাসেবক দলের সভাপতি পান্না

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি

ঠাকুরগাঁও থেকে ট্রাকে ভুট্টা নিয়ে ফেরার পথে দিনাজপুর ফুলবাড়িয়া নামক স্হানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মেহেদী হাসান পান্না। তবে ট্রাকের চালক ও হেলপার ভালো আছেন।

শুক্রবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৪টা দিকে একটি ট্রাকের সঙ্গে তার বহনকারী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে ফুলবাড়িয়া একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে, বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

শুক্রবার সকালে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুমসহ একাধিক বেরিফাইড ফেসবুক পেজে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে একাধিক পোস্ট দেওয়া হয়েছে।

এবিষয়ে উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুম বলেন, দিনাজপুর ফুলবাড়িয়ায় একটি ট্রাকের সঙ্গে তার বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মেহেদী হাসান পান্নার মাথায় ও পায়ে আঘাতপ্রাপ্ত হন। তাকে ফুলবাড়িয়া একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে । তবে তিনি এখন আশঙ্কামুক্ত আছেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন