প্রায়োরিটি
গাজী মনি
আপনাকে কেউ ভালোবাসে আর কেউ আপনাকে মন থেকে চায়, দুইটার মধ্যে পার্থক্য অনেক। ভালো তো যে কেউই বাসতে পারে, ভালোবাসতে টাকা লাগে না, রেস্পন্সিবিলিটি থাকেনা, তাছাড়া এই সস্তা ভালোবাসার যুগে ভালোবাসা একেবারে মূল্যহীন, আজ আছে তো কাল নেই।কিন্তু আপনাকে যে পেতে চায় তার কাছে আপনিই শেষ বিকল্প। এই চাওয়ার মধ্যেই আসল ভালোবাসা নিহিত। এই চাওয়ার মধ্যেই পাওয়ার তীব্র আকুতি, এই চাওয়ার মধ্যেই দায়িত্ববোধ, এই চাওয়ার মধ্যেই সুখ-দুখ, এই চাওয়ার মধ্যেই আপনাকে না পাওয়ার বা হারানোর ভয়। যে আপনাকে চাইবে সে যেকোনো পরিস্থিতিতে যেকোনো কিছুর মূল্যেই আপনাকে চাইবে। আপনাকে বিকল্প হিসেবে না ভেবে প্রায়োরিটি হিসেবে দেখবে।