মামুনুর রহমান, ঈশ্বরদী,পাবনা: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও দেশ পুনর্গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের অবিস্মরণীয় ভূমিকা, দেশের প্রতিটি সংকটকালে জিয়া পরিবারের অবদান এবং দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার আলোকিত ভাবনা—এসবের গুরুত্ব বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে আজকের এই আলোচনা সভার আয়োজন অত্যন্ত সময়োপযোগী।
বর্তমান বিএনপিকে ধ্বংস করার জন্য একের পর এক চক্রান্ত করা হচ্ছে। এই অন্ধকার সময়েই প্রয়োজন জনসচেতনতা, প্রয়োজন ঐক্যবদ্ধ প্রতিরোধ। এই লক্ষ্যেই জনমত গঠনের অংশ হিসেবে জননেতা জনাব জাকারিয়া পিন্টু ভাইয়ের সার্বিক দিক-নির্দেশনায় ঈশ্বরদী পৌর ০২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল যে আলোচনা সভার আয়োজন করে—সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সাবেক সদস্য সচিব, তরুণ রাজনীতিবিদ জননেতা জনাব মেহেদী হাসান। তিনি তাঁর বক্তব্যে শহীদ জিয়ার আদর্শ, বিএনপির সংগ্রাম, এবং ৩১ দফার প্রয়োজনীয়তা তুলে ধরেন। একইসাথে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। আজকের এই আলোচনা সভা ছিল প্রতিরোধের পথে একটি সাহসী পদক্ষেপ। জিয়াউর রহমানের আদর্শ বাঁচাতে হলে, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে হবে।
বিএনপি বাঁচলে—বাংলাদেশ বাঁচবে

মামুনুর রহমান, ঈশ্বরদী,পাবনা 