বিশ্বাস নিয়ে নিশ্বাস ফেলি
দৃষ্টি জুড়ে তেষ্টা পায়
সৃষ্টি সুখের কাব্য কথায়
হঠাৎ যদি বৃষ্টি হয়।
মরু ধু ধু দূর দিগন্তে
কাঠফাটা রোদ কষ্ট পাই
খাখা করা মনের আকাশ
এতটুকু বৃষ্টি নাই।
জীবন নদী শুস্ক এখন
জেগে ওঠে বালুর চর
হৃদয় পোড়া গন্ধ ঘ্রাণে
যায় কি বাধা বসত ঘর।
ঝড়ের পাখি ঝড়ের দিনে
উড়ে উড়ে ক্লান্ত খুব
বিন্দু মাঝে সিন্ধু খুঁজে
রিক্ত আমি রই যে চুপ।

মোঃ নুরুজ্জামান সবুজ