প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

শিক্ষা

গাজী মনি

এক মহিলা কেনাকাটা করে দাম দেয়ার
সময় ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে
এলো, ব্যাগের মধ্যে একটা টিভির রিমোট!
ক্যাশিয়ার কৌতুহল বশত জানতে চাইলেন,
আপনার ব্যাগে কি রিমোট সবসময় থাকে?
মহিলাঃ না মাঝে মাঝে! আজ আমার কর্তা
ক্রিকেট ফাইনাল দেখবে বলে তিনি শপিং এ
এলো না। তাই উনাকে জব্দ করতে এ কাজ।
শিক্ষা-১! বৌ তুচ্ছ হলেও তাচ্ছিল্যে বিপদ।
ক্যাশিয়ার হেসে ক্রেডিট কার্ড
ফেরত দিতেই, মহিলাঃ এটা কি হলো?
আপনার স্বামী কার্ড ব্লক করে দিয়েছেন।
শিক্ষা-২! স্বামীর শখ ও সম্মানযোগ্য।
মহিলা কার্ড টি সোয়াইপ করলেন।
শিক্ষা-৩! বৌ এর লম্বা হাতের ধারনা থাকা
দরকার। সোয়াইপ মেশিন জানালো, Enter
the pin that we sent to your MOBILE
শিক্ষা-৪! বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও
শেষ চেষ্টা করে।
মহিলা ব্যাগ থেকে স্বামীর ফোন টা
বের করলেন। এটা তিনি সঙ্গে করে নিয়ে
এসেছিলন, যাতে ফোন দিয়ে ডিস্টার্ব করা
না হয়। অবশেষে কেনাকাটা শেষে মহিলা
বাসায় ফিরলেন।
শিক্ষা-৫! স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিও না।
বউ বাড়ি ফিরে দেখলেন, দরজায় তালা
মারা। স্টিকারে লেখা, আমি গাড়ি নিয়ে
বন্ধুর বাড়িতে খেলা দেখতে গেলাম।🤔
ফিরতে রাত হবে। তুমি বাইরে ঘুমিয়ে পড়ো।
শিক্ষা-৬! শত্রুপক্ষকে একা বাড়িতে রেখে
যেও না।
মহিলা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে
খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়লেন। রাতে স্বামী
বাড়ি ফিরে দেখলেন, দরজা ভেতর থেকে
লক করা, আর স্টিকারে লেখা, গাড়িতেই
ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না, লাভ হবে না,
তার খোলা। আর দরজাটা ধাক্কিও না, এটা
কিন্ত ভদ্রলোকের পাড়া।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন