আমি তাকে নিত্য ছুঁই নিস্তব্ধ নীরবতায়।
না সে নীরবতার ভাষা বুজে না।
সে বুজেনা আমার নিঃশ্বাসের উষ্ণতায় তাকে কাছে পাওয়ার যে আকুলতা।
সে বুজে না আমার রক্ত প্রবাহের হীম শীতল আকুতি।
যে রক্তের প্রতি অনুচক্রিকায় মিশে আছে সে।
সে বুজতে পারে না আমার মস্তিষ্ক জুড়ে শুধু তার ভাবনা গুলা ঘুরপাক খায়।
সে ভাবনায় সে হয় রাণী আমি শুধু তার দাস।
সে কখনোই বুজেতে চায় নি আমার চোখের সেই উদ্বাস্ত চাহনি,যা কেবল হাজারো কোলাহলে তাকেই খুঁজে বেড়ায়।
সে ছিলো আমার ছোট্ট জীবনের প্রতিটা মুহূর্তে জুড়ে।
আমি তাকে ভালোবেসে রাখতে চেয়েছিলাম হৃদয় রাজপ্রসাদে।
কিন্তু না,সে থাকতে চেয়েছিলো শুধু ফেসবুক রিলেশনশীপ স্টাটাসে।
সে থাকতে চেয়েছিলো ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাটের কভার ফটো হয়ে।
সে থাকতে চেয়েছিলো লোক দেখানো সম্পর্কে।
সে কখনোই হৃদয় দিয়ে হৃদয় ছুঁতে চায় নি।
কখনো বুকের হৃৎস্পন্দনের শব্দের তার নামের ধ্বনি শুনতে চায় নি।
এভাবে ভালোবাসা হয় না প্রিয়।
ভালোবাসলে লুকিয়ে রাখতে হয়,
কেননা বদ নজর বলে একটা কথা আছে,
আমাদের দূরত্ব মাধ্যমেই প্রমানিত।

বিনয়ী রোমিও