প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

তুমি বলেছিলে

গাজী মনি

তুমি বলেছিলে,
“চন্দ্রিমা উদ্যান, ঠিক বিকাল পাঁচটায়
লাল তাঁতের শাড়ি, লাল টিপ, খোলা চুল,
চোখে কালো কাজল”
আমিও এসেছিলাম ঠিক পাঁচটায়,
তোমার বলা লাল শাড়ি পরে,
আর পরেছিলাম লাল টিপ কপালে।
চোখে কালো কাজল এঁকেছিলাম,
খোলা চুল উড়ছিল বাতাসে।
তুমি আমাকে দেখে ভেসেছিলে খুশির জোয়ারে,
বসেছিলাম আমরা কৃষ্ণচূড়া গাছের নিচে।
বুনেছিলাম কত শত রঙিন স্বপ্ন।
তুমি বলেছিলে,
“প্রতি বছর যখন কৃষ্ণচূড়া ফুটবে,
আমরা চলে আসবো এই চন্দ্রিমা উদ্যানে”
আজও আমি এসেছি,
এসেছি যেমন প্রতি বছর।
হাঁটছি লেকের ধারে, বসে আছি কৃষ্ণচূড়া গাছের নিচে,
হাতে লাল টকটকে ফুল নিয়ে।
সন্ধ্যা হয়ে এলো,
ল্যাম্প পোস্টের বাতিগুলো জ্বলে উঠলো।
তুমি এলে না,
বুকের ভেতর জমে থাকা এসিডের বোতলটা,
বুদবুদ করে জ্বলে উঠলো।
হাতে থাকা লাল টকটকে ফুলগুলো,
পুড়ে কালো ছাই হয়ে গেলো।
তুমি এলে না,
আমি লেকের ধারে হাঁটতে হাঁটতে,
মিশে গেলাম অন্ধকার জনস্রোতে।
আমার অপেক্ষার তবু শেষ হলোনা।
আমি আসবো,
যখন কৃষ্ণচূড়া ফুটবে,
আমি আসবো,
যখন চন্দ্রিমা উদ্যান লাল হয়ে উঠবে।
আমি আসবো,
বারবার আসবো।
প্রতি বছর আসবো,
একদিন হয়তো,
তোমার দেখা পেয়ে যাবো?

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন